আলু দিয়ে শিং মাছের ঝোল সুস্বাদু  এবং পুষ্টিকর

in BDCommunity5 years ago (edited)

আসালামুআলাইকুম,
20210524_144532.jpg
কেমন আছেন সবাই,আশা করি সবাই সুস্থ আছেন,সুস্থ থাকেন আমি এইটাই চাই।শিং মাছ সবার কাছে পরিচিত।শিং মাছ খালে বিলে পুকুরে পাওয়া যাই। কিন্তুু এখন এই মাছ টি চাষ করা হয়।তবে চাষে শিং মাছ থেকে খাল-বিল পুকুরের শিং মাছ খেতে খুব সুস্বাদু।আমি চট্টগ্রামে থাকি।চট্টগ্রামে সাগরের মাছ ছাড়া অন্য দেশি মাছ খুব কম পাওয়া যাই।আমি শিং মাছের ঝোল খেতে খুব পছন্দ করি।শিং মাছের ঝোল রান্না করা খুব সহজ।হাতের কাছে কিছু উপরণ দিয়েই শিং মাছের ঝোল রান্না করা যাই।চলোন কথা না বারিয়ে।আপনাদের দেখায় ধাপে ধাপে শেয়ার করি শিং মাছের ঝোল রান্না কিভাবে করেছি।

20210524_144905.jpg
...উপরণ...
1/ শিং মাছ 250 গ্রাম,
2/ আলু 150 গ্রাম,
3/ টমেটো 3-টি,
4/ থানকুনি পাতা অলপ,
5/ পেয়াজ 1-টি,
6/ রসুন বাটা 1/3 চামচ,
7/ কাঁচা মরিচ 6-7 টি,
8/ লাল মরিচ গুড়া 1/2 চামচ,
9/ হলুদ গুড়া 1/3 চামচ,
10/ জিরা,ধনিয়া গুড়া 1/2 চামচ,
11/ সয়াবিন তেল 3-চামচ,
12/ ধনে পাতা পরিমাণ মত,
13/ লবণ স্বাদ মত,
20210524_144829.jpg...প্রস্তুত প্রণালী...
প্রথমে শিং মাছ কেটে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিবো।আলু গুলো ছিলে মাঝারি আকারের টুকরো করে পানি দিয়ে ধুয়ে নিবো।
20210524_144846.jpg
তারপর চুলায় একটা পাতিলে তিন চামচ সয়াবিন তেল দিবো।তেল গরম হলে পেয়াজ কুচি,রসুন বাটা,কাঁচা মরিচ দিয়ে দিবো।
20210524_144803.jpg
দিয়ে কিছুক্ষণ ভেজে নিবো।তারপর আলু টুকরো গুলো পেয়াজ রসুন কাঁচা মরিচের এবং লবণ সাথে দুই মিনিট ভাজবো।
20210524_144745.jpg
দুই মিনিট পর শিং মাছ দিয়ে।একে একে সব মসলা পাতিলে দিয়ে। চুলার মাঝারি আঁচে শিং মাছ আলু মসলার সাথে পাঁচ মিনিট কষাবো। বন্ধুরা, যে কোনো তরকারি কষালে স্বাদ বারে।আর মাংস হোক অথবা মাছ কষালে।মাছ,মাংসে টুকরো ভিতরে মসলা ডুকে।
20210524_144727.jpg

20210524_144708.jpg
পাঁচ মিনিট পর শিং মাছ আলু কষানো হলে।হাফ কেজি পানি দিয়ে থানকুনি পাতা টমেটোর টুকরো দিয়ে 15 মিনিট রান্না করবো। বন্ধুরা, শিং মাছের ঝোলটাই স্বাদ এবং পুষ্টিকর তাই আমি পানির পরিমাণ বেশি দিয়েছি।
20210524_144646.jpg
15 মিনিট হলে দেখবো আলু সিদ্ধ হয়েছে কি না।সিদ্ধ হলে ঝোল আলু শিং মাছের গায়ে গায়ে হলে ধনে পাতা কুচি শিং মাছের ঝোলে ছিটিয়ে দিয়ে চুলা বন্ধ করে দিবো।
20210524_144620.jpg
গরম গরম পরিবেশন করবো।গরম ভাতের সাথে।দেখলেন ত বন্ধুরা খুব সহজে শিং মাছের ঝোল রান্না হয়ে গেছে।আমার আলু দিয়ে শিং মাছের ঝোল রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে ঘরে রান্না করে খেয়ে দেখবেন।

... ধন্যবাদ..