আসালামুআলাইকুম
সবাই কেমন আছেন. আশা করি সবাই ভালো আছেন.

কলার বগুলি বা থোর সবাই চিনেন কিনা জানিনা.
আমার এই রেসিপিটা দেখে হয়ত বলবেন এইগুলো
আবার খাওয়া যাই নাকি.
বন্ধুরা এইটা এক ধরনের সবজি বলতে পারেন.এই সবজিটি পাওয়া যাই ফলনত কলা গাছের কাণ্ডের মজজা থেকে.যা কলার থোর হিসেবে পরিচিত.আর এতে রয়েছে অনেক পুষ্টি.একেক জেলায় একেক নামে পরিচিত.
যেমন চুবুই.বগুলি.বলি.থোর.তবে এখন বিভিন্ন সবজি বাজারে পাওয়া যাই বগুলি.
বগুলি রান্নার উপকণ.
1/বগুলি এক পিস.
2/ হাফ কাপ মসুরির ডাল.
3/ পেয়াজ একটা.
4/ কাচা মরিচ পাঁচ ছয়টা.
5/ আদা রসুন বাটা 1/2 চামচ.
6/ লাল মরিচ গুড়া.হলুদ গুড়া 1/2 চামুচ.
7/জিরা ধনিয়া গুড়া 1/2 চামচ.
8/ লবণ স্বাদ মত.এবং তেল.
প্রথমে আমি বগুলি গুলো ছুরি দিয়ে. গোল গোল পিস করে কুচি করবো.একটা বাটিতে পানি দিয়ে ভিজিয়ে রাখবো.না হলে বগুলি লাল হয়ে যাবে কষে.তারপর আমি একটা বাটিটে মসুরের ডাল নিয়ে. বগুলি ডাল পানি দিয়ে ধুয়ে নিবো.আলাদা আলাদা করে.
চুলায় একটা পাতিলে পরিমাণ মত তেল দিবো.তেল গরম হলে আমি পেয়াজ কুচি দিয়ে ভেজে নিবো.
তারপর আমি আদা রসুন বাটা দিয়ে.কিছুক্ষন ফ্রাই করবো. সব মসলা লাল মরিচ গুড়া.হলুদ গুড়া.জিরা গুড়া লবণ এবং কাচা মরিচ. দিয়ে আরো কিছুক্ষণ কষাবো তেলের সাথে.
সব মসলা কষানো হলে আমি ধুয়ে রাখা মসুরের ডাল পাতিলে দিয়ে মসলার সাথে নেড়েচেড়ে নিয়ে.
পানি দিবো ডাল সিদ্ধ হওয়ার জন্য.বন্ধুরা ডাল যদি রান্নার 10-15 আগে পানিতে ভিজিয়ে রাখেন তাহলে তারাতারি সিদ্ধ হবে.
ডাল যখন এইরকম হবে
বগুলি গুলো পাতিলে দিয়ে চামচ দিয়ে নেড়েচেড়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে. দশ মিনিটের মত রান্না করবো চুলার কম আচে.
দশ মিনিট পর বগুলি রান্না হলে ধনে পাতা কুচি দিয়ে চুলা বন্ধ করে দিবো.
বগুলি ভাত দিয়ে খাওয়া যাই. কিন্তুু আমি এমনি খেতে পছন্দ করি. বন্ধুরা আমার বগুলি রেসিপি ভালো লাগলে ঘরে তৈরি করে খেয়ে দেখতে পারেন.আমি বিশ্বাস করি অবশ্যই আপনাদের ভালো লাগবে.
ধন্যবাদ সবাই ভালো থাকবেন. নিরাপদে থাকবেন.