আসালামুআলাইকুম,

হ্যালো হ্যালো, সবাই কেমন আছেন,আশা করি সবাই ভালো আছেন,নিরাপদে আছেন।
আজকে আমি আপনাদের সাথে আমার পছন্দের নতুন একটি রেসিপি শেয়ার করবো।
রেসিপি নাম হচ্ছে হাঁসের মাংসের সুস্বাদু তরকারি।
হাঁসের মাংস খেতে আমরা সবাই খুব পছন্দ করি।হাঁস মাংস খুব সুস্বাদু এবং পুষ্টিকর। মুরুব্বী বলে বিশেষ করে হাঁসের মাংস শীত কালে খেতে খুব স্বাদ লাগে।তবে আমি এইটা বিশ্বাস করি না।
আমি হাঁসের মাংস খেতে খুব পছন্দ করি।আমি রান্না করতে খুব পছন্দ করি।তবে হাঁসের মাংস রান্না করতে আমার খুব ভালো লাগে।আর এই ভালো লাগার কারণ টা ত বুঝতে পেরেছেন।আমার পছন্দ মাংস তাই।
তাহলে কথা না বাড়িয়ে,আমি কিভাবে সুস্বাদু হাঁসের মাংসের তরকারি রান্না করেছি।তা আপনাদের ধাপে ধাপে দেখায়।

উপকরণ
হাঁসের হাড় যুক্ত মাংস 1-কেজি,
পেয়াজ 7-টি,
আদা বাটা 1-চামচ,
রসুন বাটা 1/2 চামচ,
লাল মরিচ গুড়া 1-চামচ,
হলুদ গুড়া 1/2 চামচ,
জিরা,ধনিয়া গুড়া 1/2 চামচ,
দারুচিনি 2- টুকরো,
এলাচি,লং 5-6 টি,
সরিষা তেল 4-চামচ,
তেজপাতা3-টি,
লবণ স্বাদ মত,
প্রস্তুত প্রণালী
প্রথমে হাঁসের হাড় যুক্ত মাংস গুলো মাঝারি আকারে টুকরো করে নিবো।
তারপর হাঁসের মাংস গুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিবো।

হাঁসের মাংস গুলো ধুয়া হলে,একটা পাতিলে নিয়ে।পেয়াজ কুচি এবং একে একে সব মসলা,লবণ মাংসের সাথে দিবো।সব শেষে সরিষার তেল দিবো।
আমি হাঁসের মাংসের তরকারি রান্না করার জন্য লাল মরিচ গুড়া বেশি দিয়েছি।কারণ হাঁসের মাংসের তরকারি ঝাল ঝাল হলে আমার খেতে খুব ভালো লাগে।আপনারা চাইলে লাল মরিচ গুড়া কম দিতে পারেন।


সব মসলা মাংসের সাথে দিয়ে।হাতের সাহায্যে মসলার সাথে মাংস গুলো মাখিয়ে নিবো দুই মিনিট।
যে কোনো মাংস,মসলার সাথে বেশিক্ষণ মাখানো হলে।মাংসের তরকারির ঘ্রাণ এবং স্বাদ বাড়ে।

মাংসের সাথে মসলা মাখানো হলে।একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো দশ মিনিটের জন্য।

দশ মিনিট পর পাতিল চুলায় দিয়ে।চুলার মাঝারি আঁচে হাঁসের মাংস গুলো মসলার সাথে কষাবো।

হাঁসের মাংস কষানো হয়ে ঝোল শুয়ে এলে।হাঁসের মাংস সিদ্ধ হতে পরিমাণ মত পানি দিয়ে চুলা মাঝারি আঁচে বিশ মিনিট রান্না করবো।
আপনারা জানে হাঁসের মাংস সিদ্ধ হতে সময় লাগে।আর হাঁসে মাংস নরম না হলে খেতে ভালো লাগে না।


বিশ মিনিট পর মাংস সিদ্ধ হয়ে,মাংসের গায়ে গায়ে ঝোল হলে চুলা বন্ধ করে দিবো।
হাঁসের মাংসের তরকারি ভাত,পোলাও,এবং রুটির সাথে খেতে ভালো লাগে।
তবে আমি খুব খুব পছন্দ করি গরম ভাতের সাথে খেতে।

আপনাদের যদি আমার রান্না করা হাঁসের মাংসের তরকারি ভালো লাগে।তাহলে ঘরে রান্না করে খেয়ে দেখবেন।
খুব সহজ এবং সুস্বাদু ভাবে রান্না করা যায়।
ধন্যবাদ,