আসালামুআলাইকুম,

কেমন আছেন সবাই।আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা,কচু এমন একটি সবজি যার কোনো কিছু ফেলা যাই না।কচুর ফুল,কচুর লতা,কচু শাক,এবং কচুর মূল প্রতিটাই খাওয়া যাই।আর একেকটাই একেক রকম পুষ্টি রয়েছে।খেতেও সুস্বাদু।তেমনি কচুর লতি অনেক সুস্বাদু।কচুর লতি সারাবছর পাওয়া যাই যেকোনো সবজি বাজারে।কচুর লতি চিংড়ি মাছ দিয়ে ভুনার তুলনা হয়না এর স্বাদ।কচুর লতি ইলিশ মাছ।চ্যাপা,ফ্যাইসা,লইট্টা শুঁকি দিয়ে কচুর লতি ভুনা বা ভাজি করা যাই।খেতে অসাধারণ মজাদার।কচুর লতিতে আছে প্রাকৃতিক পুষ্টি গুন যা আমাদের মানব দেখের জন্য অনেক উপকারি।লইট্টা শুঁকি দিয়ে কচুর লতি ভুনা করা খুব সহজ।কথা না বারিয়ে চলোন আমি কচুর লতি লইট্টা শুঁটকি ভুনা কিভাবে করেছি আপনাদের ধাপে ধাপে দেখাবো।

...উপকণ...
1/ কচুর লতি 500 গ্রাম,
2/ লইট্টা শুঁটকি 100 গ্রাম,
3/ পেয়াজ 1-টি,
4/ রসুন বাটা 1/2 চামচ,
5/ কাঁচা মরিচ 6-7 টি,
6/ লাল মরিচ গুড়া 1/3 চামচ,
7/ হলুদ গুড়া 1/2 চামচ,
8/ জিরা,ধনিয়া গুড়া 1/3 চামচ,
9/ সয়াবিন তেল 4-চামচ,
10/ ধনে পাতা কুচি পরিমাণ মত,
11/ লবণ স্বাদ মত,
...প্রস্তুত প্রণালী...
প্রথমে কচুর লতির আঁশ ছুরি
সাহায্যে পরিষ্কার করে মাঝারি আকারে টুকরো করে
ধুয়ে নিবো।লইট্টা শুঁটকি পরিষ্কার করে মাঝারি আকারের টুকরো করে হালকা গর পানিতে দুই মিনিট ভিজিয়ে রেখে পরিষ্কার পানি দিয়ে ভালো ভাবে ধুয়ে নিবো।লইট্টা শুঁটকিতে প্রচুর বালু থাকে।গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে ধুয়ে নিলে।বালু থাকে না। খেতে স্বাদ লাগে।

তারপর চুলায় একটা প্যানে চার চামচ সয়াবিন তেল দিবো।তেল গরম হলে প্যানে পেয়াজ কুচি,রসুন বাটা কাঁচা মরিচ দিয়ে হালকা
ভাজবো।বন্ধুরা, কচু শাক,কচু,অথবা কচুর লতিতে রসুনের পরিমাণ বেশি দিলে গালা চুলকানোর ভয় থাকেনা।রসুন কচুর চুলকানো ভাব দূর করে।

হালকা ভাজা হলে প্যানে লইট্টা শুঁটকি দিয় কিছুক্ষণ পেয়াজ,রসুন বাটার সাথে ভাজবো।

তারপর একে একে সব মসলা প্যানে দিয়ে। অলপ পানি দিয়ে মসলার সাথে লইট্টা শুঁটকি কষাবো।লইট্টা শুঁটকি কষানো হলে ধুয়ে রাখা কচুর লতি প্যানে দিবো।

তারপর চামচের সাহায্যে লতি গুলো নেড়েচেড়ে মসলার সাথে মিশিয়ে নিয়ে।চুলার অলপ আঁচে কচুর লতি রান্না করবো।

কচুর লতির ঝোল শুকিয়ে এলে। চামচের সাহায্যে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে কচুর লতি গুলো ভাজি করবো।কচুর লতি সিদ্ধ হলে ধনে পাতা কুচি কচুর লতির উপর ছিটিয়ে দিয়ে চুলা বন্ধ করে দিবো।

তারপর গরম গরম পরিবেশন করব।গরম ভাতের সাথে। বন্ধুরা।আমার কচুর লতি লইট্টা শুটকি ভুনা ভালো লাগলে। অবশ্যই ঘরে রান্না করে খেয়ে দেখবেন।যারা কচু অবা কচুর লতি খেতে চাই না।তারা একবার খেলে বারবার খেতে মন চাইবে।
...ধন্যবাদ...