পরিশ্রম করলে সাফল্য আসবেই

in BDCommunity5 years ago

পরিশ্রম করলে সাফল্য আসবেই


আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা।
_মাইকেল জর্ডান


তমাল একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। তাই তার বাড়ি থেকে কোন বিষয়ে তেমন কোন সাপোর্ট পায় না সে। পড়াশোনাটা যে চালু আছে এই তো অনেক। তার সাথের অনেক বন্ধুর দামি টাচ ফোন দেখে হিংসা হয় তার৷ কিন্তু কি আর করার বাসায় অনেক বলার পরেও তাকে নতুন ফোন কিনে দেয়া হয় না। বছরখানেক আগে তাকে অবশ্য একটি টাচ ফোন কিনে দেয়া হয়েছিল। কিন্তু দূর্ভাগ্যবশতঃ হাত থেকে পড়ে গিয়ে ডিসপ্লেটা ফেটে যায়। ফোনটা এখনও সচল আছে কিন্তু ভালো মতো চালানো যায় না।

একদিন তমাল ইউটিউবে ঘাটাঘাটি করতে করতে দেখল ফ্রিল্যান্সিং করে ঘরে বসে আয় করার কথা বলা হচ্ছে। সে তারপর সেখান থেকে নম্বরটি নিয়ে ফোন দেয়। সে জানতে পারল অনলাইনে ফ্রিল্যান্সিং এর কোর্স করানো হয়। কিন্তু ফি এর কথা শুনেই তার মুখ ফ্যাকাসে হয়ে গেল। রেগুলার বর্তি পি ৫০০০ টাকা কিন্তু এখন ২৫০০ টাকা দিলেই ভর্তি হওয়া যাবে। কিন্তু তাতে কি তার কাছে তো এত টাকা নেই। সে তার বাবাকে বলতেই ঝাড়ি খেল। মা তার কথা শুনলেও মা এর ঐ একি কথা "আমি এত টাকা কই পাবো বল, আমি কি চাকরি করি"।

কিন্তু তার সিদ্ধান্ত অটল। সে টাকাটা ম্যানেজ করতে তার টাচ ফোনটি বিক্রি করে দিল ও কথা বলার জন্য পুরাতন একটি ফোন কিনে নিল। তারপর ফ্রিল্যান্সিং এর গ্রাফিক্স ডিজাইন এর কোর্সটি করতে শুরু করল। প্রথম প্রথম তার কাছে সবকিছু কঠিন লাগলেও পরে সহজ হতে শুরু করল। আর্ট এ সে ছোটবেলা থেকেই খুব ভালো। তাই তার শিখে নিতে খুববেশি সময় লাগলো না। ৬ মাস কোর্স করার পর সে অনলাইনের মার্কেটপ্লেসের সাইটগুলোতে বিড করতে থাকে। প্রথমে সাড়া না পেলেও তার লেগে থাকার পর ৪ মাস পরে একটি কাজ পায় 50$ এর এরপর আর পেছনে ফিরে তাকাতর হয় নি। আজকে সে একজন সফল ফ্রিল্যান্সার। বাবায়ের স্বপ্ন পূরণ করতে সক্ষম হয় সে।


পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
@masumrbd


career-479578_640-pix.jpg
Source