
আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন. পবিত্র রমজান মাসে সবাইকে শুভেচ্ছা. রমজান মাস নিয়ে আসে রহমত বরকতের মাস. আল্লাহতালা পবিত্র রমজান মাসে তিনভাগে ভাগ করেছেন আলহামদুলিল্লাহ. প্রথম দশ দিন রহমতের মাঝের দশ দিন মাগফিরাতের শেষের ১০ দিন নাজাতের. আল্লাহ তায়ালার এত রহমত বাংলার উপর বান্দা যতই সন্তুষ্টি আদায় করবে ততই কম আল্লাহ যেমন রহমত দিয়ে ভরপুর করে রেখেছে তেমনি আল্লাহ গুনাহ মাফ করার জন্য তার কাছে তওবা করার নিয়ম রেখেছেন .আল্লাহতালার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তায়ালা ক্ষমা করে দেয়. রমজান মাসের এই বরকত পাওয়া সারাদিন বান্দা যখন কষ্ট করে রোজা রেখে ইফতার করে তখন আল্লাহ রিজিকের অভাব রাখেন না. রিজিক আল্লাহতালার পক্ষ থেকে একটা নেয়ামত. আল্লাহর কাছে যত বেশি শুকরিয়া আদায় করি ততো কম মনে হয় .

রমজান মাস হল আত্মশুদ্ধি ও ইবাদতের মাস, আর ইফতারের এর একটি বিশেষ অংশ. হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা(রা) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মানুষ যখন ইফতার করে, তার সব গুনাহ মাফ করা হয়. আর ইফতারের সময় দোয়া কবুলের একটি বিশেষ মুহূর্ত হিসেবে ধরা হয়. রমজান মাস এক অন্যান্য সময় যেখানে ইবাদত ধৈর্য আর রহমতের এক বিশেষ মাধুর্য মিলে যায়. ধৈর্য আর রহমতের এক বিশেষ মাধুর্য নিলে যায়. ইফতার শুধু ক্ষুধা নিবারণের মুহূর্ত নয় এটি আল্লাহর কাছ থেকে বরকতের একটি সুবর্ণ সময়. যেখানে আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করি, পরস্পরের জন্য দোয়া করি, আর একে অপরের প্রতি সহানুভূতি এবং কৃতজ্ঞতা বাড়িয়ে তুলি. রমজানের এই পবিত্র মাসে আমরা শুধু নিজেরাই নই, বরং সমগ্র মানবজাতির জন্য ভালোবাসা আর দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি. ইফতার ও সেহরির মাধ্যমে আমরা ধৈর্যের পাঠ শিখি ক্ষুধার দুঃখ বুঝি আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জীবনকে আরো গভীর করে তুলি. মহান আল্লাহ তায়ালার কাছেআমি কৃতজ্ঞ আল্লাহ এত সুন্দর করে দুনিয়াতে মানুষকে পাঠিয়েছে এবং মানুষের জন্য সকলজিনিস সৃষ্টি করে রেখেছে.আলহামদুলিল্লাহ ..

সমস্ত প্রশংসার মালিক মহান আল্লাহতালা. মুমিন ব্যক্তিদের না আসলেই হারানোর কিছু নেই. রমজান মাস ইবাদতের মাস. আল্লাহর কাছে সবাই যা চায় সকলের মনের ইচ্ছে যেন পূরণ হয়ে যায় সেই দোয়া করি. দীর্ঘদিন পরেই আমি আপনাদের মাঝে ফিরে এসেছি কারণ সংসার জীবনে অনেক বেশি ব্যস্ত থাকা হয় অসুস্থ ছিলাম বেশ কিছুদিন সব মিলিয়ে আপনাদের মাঝে আসতে পারিনি. আজকে সময় বের করে আপনাদের মাঝে একটি কনটেন্ট শেয়ার করছি. আশা করি আপনাদের কাছে ভালো লাগবে. আজকে বাসায় যে ইফতারি গুলা ছিল সেই ইফতারের কিছু ছবি আমি আমার ফোনের বন্দী করেছি এবং আপনাদের মাঝে শেয়ার করছি. কোন এক সময় সময় করে আপনাদের সাথে প্রত্যেকটি রেসিপি ও শেয়ার করব. আশা করব আপনারা আমার পাশে থাকবেন আপনার আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য. আজ আসি আবার দেখা হবে আল্লাহ হাফেজ.