একটি পূর্ণিমা রাত

in BDCommunity5 years ago

ছবি উৎস
photo-1523749754744-f47b9c9b8df7.jpg

পৃথিবীতে যদি কোনে সুন্দর রাত থাকে ,তাহলে তা হলো পূর্ণিমা রাতের কথা। পূর্ণিমা রাতে চাঁদের আলোয় ‍পৃথিবীর যত সৌন্দর্য আছে তা পূর্ণিমা রাতে য় পরিপূণতা প্রকাশ পায়।পূর্ণিমা রাতে খোলা আকাশের নিচে বসে থাকতে কার না মন চায়।খোলা আকাশের নিচে দুজন দুজনার হাতে হাত রেখে পথ চলা আর কোথায় ঘুরে বেড়ানে কার না ভালো লাগে। পূর্ণিমা রাতে এদেশের বিভিন্ন ঋতুতে বিভিন্ন রূপের দেখায় যা দেখে মন ও হৃদয় ভরে যায় । শরতে, হেমন্তে, শীত-বসন্তে নব নব রূপে জ্যোৎস্না আসে আমাদের প্রকৃতিতে।
শরতের মাঝামাঝি । শারদীয় অবকাশে তখন আমি গ্রামের বাড়িতে। বাড়ির পূর্ব পাশে্র্ব রয়েছে আমাদের ঘুরে বেড়ানো উঠান আর তার পাশে রয়েছে আমাদের ছোট্র একটি পুকুর ।পুকুরের পাড় ধারই আছে অনেক রকম গাছ আর লতা-পাতা ভরা। পূর্ণিমা রাত ঘরে মন বেঁধে রাখা দায় মনের অজান্তেই হাঁটি হাঁটি করে সেই পুকুর পাড়ে চলে আসি। এক অপার বিস্ময়ে তাকিয়ে আছি আমি! মৃদু হাওয়ায় কাঁপছে পুকুরের জল আর ওপরে খেলা করছে চাদের আলো। পুকুর পাড়ে সারিবদ্ধ সুপারি গাছ। এক পাশে বাতাবি লেবুর ঝাঁপ ।লেবুর ঝাঁপ তলায় কত না শব্দ করে ঝি পোকা আর আকাশে উড়ে বেড়ায় জোনাকি পোকা।

চাঁদ তার তাপহীন কোমল আলােয় স্নান করিয়ে দিচ্ছে আমাকে, আমার চারপাশকে। জ্যোৎস্না ছড়িয়ে পড়েছে ঝিলের জলে, কাশফুলে। একটা সুন্দর মায়াপুরীতে যেন আমি দিকভ্রমের শিকার। মনে বেজে উঠছে কবিগুরুর কবিতার চরণ –
‘চাদের হাসি বাধ ভেঙেছে উছলে পড়ে আলাে।
ও রজনীগন্ধা, তােমার গন্ধসুধা ঢালাে ॥
পাগল হাওয়া বুঝতে নারে ডাক পড়েছে কোথায় তারে ফুলের বনে যার পাশে যাই তারেই লাগে ভালাে।’
ধরা যায় না, ছোঁয়া যায় না অথচ অন্তরে কোন মাধুর্যের ছোঁয়ায় যেন পুলকিত হয়ে আছি। আমি মুগ্ধ বিস্ময়ে চেয়ে আছি, পুলক শিহরণে ক্ষণে ক্ষণে রােমাঞ্চিত হচ্ছি । এত রূপ, এত বৈচিত্র্য, এমন গম্ভীর মুরতি, স্নিগ্ধ সজল সুহাসিনী রাত আর কখনাে আমি প্রত্যক্ষ করিনি। আমি ডুবে আছি একরাশ জ্যোৎস্নার জলে ।
আলােক উদ্ভাসিত জ্যোৎস্লাশােভিত এ পূর্ণিমা রাতের কথা কখনাে বিস্মৃত হবার নয়। আমার অস্তিত্বে জাগ্রত সে রাত আমার জীবনকে যে আনন্দের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল সে আনন্দ আমার জীবনে অক্ষয় হয়ে থাকবে। যে রাতে আমি চন্দ্রগ্রস্ত হয়ে এক অপরূপ রূপের মাঝে হারিয়ে গিয়েছিলাম । আমার চৈতন্যে এখনাে মাঝে মাঝে নাড়া দিয়ে ওঠে একটি শরত্রজনী, একটি পূর্ণিমা রাত, একটি অফুরন্ত সুখের অনুভূতি।
কথার উৎস

Sort:  

কথার উৎস এর লিঙ্ক দিলেন আর বাকি উৎস কোত্থেকে আসছে?😳

এগুলো আমার লেখা ভাইয়া। মাঝে মধ্যে এক দুই লাইন ওখানকার কপি আছে ।