আমি অতি সাধারণ অনিন্দ্য কিছু নই।

in BDCommunity5 years ago (edited)

"আমি অতি সাধারণ অনিন্দ্য কিছু নই, তোমার দেখার চোখটাই অবাক তাই এমন মনে হয়"

IMG20200525165709.jpg

শিরোনাম টা দেখে অবাক হচ্ছেন তো। প্রথমে দেখে হয়তো অনেকে খুব আনন্দের সাথে এমন কিছু একটা রোমান্টিক ভাবনা নিয়ে হয়তো আমার লেখাটা পড়া শুরু করবেন। এটাই স্বাভাবিক এমন কিছু একটা দেখলে মনের মধ্যে এমনিতেই ভালোবাসার কোন প্রতিচ্ছবি তৈরি হয়। বোকার মত আর কোন কিছুই খুঁজে পেলাম না। যে আমার লেখাটার প্রসঙ্গে আমি এর শিরোনাম কি দিতে পারি। অবশেষে হঠাৎ করেই ফেসবুকের পেজে গানটি বেজে উঠলো যার কারণে দেরি না করে এটা কেই আমার লেখার শিরোনাম বানিয়ে নিলাম। আজকাল যতটা না, কোন কিছু লিখতে সময় চলে যায় তার থেকে বেশি সময় লাগে সেটার শিরোনাম খুঁজতে।

যাই হোক কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে চলে আসি। কারো অবাক দুটো চোখ খুঁজে পাওয়া কিন্তু খুবই মুশকিল। আর এটা কখনো খুঁজে পাওয়া হবে কিনা সেটাও জানা নেই। কিন্তু এই অবাক চোখ খুঁজতে খুঁজতে এখন হয়তো নিজেকেই তুচ্ছ মনে হচ্ছে। এখন হয়তো অনেকেই ভাবছেন যে এই অবাক দুটি চোখ খোঁজার কি দরকার। আমার ক্ষেত্রেও সেটাই মনে হয় কিন্তু নিজের পরিবারকে সেটা বোঝানো অনেকটাই কঠিন। বাসার কেউ যদি আমার জন্য কাউকে পছন্দ করে এবং সে যদি আমাকে পছন্দ না করে তাহলে আমার পরিবারের ভাবনা যে কোমতি টা মনে হয় আমার মধ্যেই রয়েছে।

কিন্তু তাদেরকে কোনভাবেই বোঝানো যায় না যে আমাকে মন থেকে পছন্দ করবে আমার সব ভুলগুলো নিয়েও সে আমাকে পছন্দ করবে। আসলে আমি মেয়ে হলে যে কতটা সমস্যা সেটা হয়তো এখন খুব ভালোই বুঝতে পারছি। আপনি এখন তো বুঝতেই পারছেন নিজেকে তুচ্ছ মনে হওয়ার কারণ। কোন মেয়ে ম্যাজিকাল কোন কিছু নিয়ে জন্মগ্রহণ করেন না। সব মেয়ে অতি সাধারণ এর মধ্যে অনিন্দ্য হয়। সেটা কিন্তু সবার জন্য নয় আর সেই ভালো দিকটা সবাই দেখতে পায় না।

ভালো দিকগুলো শুধু তারাই দেখতে পায় যারা অতি সাধারণ এর মধ্যে অনিন্দ্য কিছু খুঁজে।জীবনের সব মানুষই সাধারণ হয়ে থাকে কিন্তু আমরা কিছু কিছু মানুষের জন্য একদম আলাদা থাকি। তার মানে এটা নয় যে আমরা অন্য মানুষদের থেকে অন্য রকম। কিন্তু আমরা যার কাছে অন্যরকম থাকি-তার দৃষ্টি টাই অন্যরকম। সেই মানুষগুলো আমাদের একটু অন্যভাবেই দেখে পছন্দ করে।

এখন হয়তো আমার মনে হয় সে মানুষটা এখনো সামনে আসেনি যার কারণে এই অতি সাধারন আমি টাকে কারো অনিন্দ্য মনে হচ্ছে না। তাই যারা খুব ভালো কিছু খুঁজে তারাই হয়তো আমাকে নিজের কাছে তুচ্ছ করে দিচ্ছে।

There was a lot of love for everyone in the community. I will always pray that everyone will be well by the grace of God. And you will all pray for me and my family

And a few words about me

My name is Sharmin. I have completed Diploma Engineering from a government college. I have completed Diploma in Civil Technology. I occasionally try to write something on my own, and I love drawing. And I'm trying to make my drawings better.

I wish you all good health. If there is any mistake, you will be forgiven..