ভালোবাসার উপসংহার
দিনটা ছিল শুক্রবার। ওই দিন আমাদের দেখা করার কথা ছিল। কিন্তু গত রাতে আমি ওকে অনেক মেসেজ দেই কিন্তু আমাকে কোনো রিপ্লে দেয়নি। আমি তখন একটু অবাক হলাম। কারণ সে আমার ম্যাসেজ পাওয়ার সাথে সাথে রিপ্লে দেয় , কিন্তু আজ এত ম্যাসাজের পরেও কোনো রিপ্লে নাই। আমি কিছুক্ষন অপেক্ষা করার পর ঘুমিয়ে পড়ি। আর আমি স্বপ্ন দেখি সে আমার থেকে অনেক দূরে চলে গিয়েছে। রাত তিনটা বাজে স্বপ্ন দেখার পর আমি রীতিমতো ভেঙে পড়ি। তারপর নিজের মনকে বুঝ দিতে থাকি যে , মানুষ ঘুমানোর আগে না ভাবে সেটাই সে ঘুমে স্বপ্ন দেখে।এটা এমনি দেখেছি। স্বপ্নটা দেখার পর আমি আর ঘুমাই না , ৫ টার পর উঠে একটু হাটতে বের হই। চেয়েছিলাম তখনি তাকে আবার ম্যাসেজ দিতে, তার ঘুমের কথা চিন্তা করে আর দিইনি।
যখন বাসায় আসি তখন দেখি সে আমার ম্যাসেজ গুলো সীন করেছে। কিন্তু কোনো রিপ্লে দেয়নি। সে রাত ২ টা বাজে অনলাইন ছিল। কিন্তু আমি তো তাকে রাত ১১.৩০ এ ম্যাসেজ দিয়েছিলাম। তখন আমি তার ফেইসবুক একাউন্ট এ লগইন করতে গিয়ে দেখি তার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছে। আমার কেমন যেন সন্দেহ হতে লাগলো। এইসব করতে করতে দেখি অনলাইনে এসেছে। তখন আমি তাকে ম্যাসেজ দেই যে কি হয়েছে, রিপ্লে দিচ্ছনা কেন ? সে ম্যাসেজ তা দেখার পরও কোনো রিপ্লে দেয়নি।
তখন আমার অপেক্ষা ছাড়া কিছুই করার ছিলোনা। দেখতে দেখতে দুপুর গড়ালো। দেখি তার থেকে একটা ম্যাসেজ এসেছে , "কি হয়েছে আবার " . আমি বললাম রিপ্লে দাও না কেন? সে বলল ভালো লাগছেনা , পরে কথা বলি। আমি ভেবেছিলাম তার আসলেই শরীর খারাপ। কিন্তু আমি ভুল ছিলাম। আমাকে এই কথা বলার পর দেখি সে এখনো অনলাইন এ আছে। কিন্তু আমি আর কোনো ম্যাসাজ দেয়নি। আমার মনে হচ্ছিলো যে আমার রাতের স্বপ্নটা আসলেই সত্যি হয়ে যাচ্ছে।
বাজে তখন দুপুর ৩ টা ঘুম থেকে উঠতে দেখি সে ম্যাসাজ দিয়েছে " বল " ! আমার ম্যাসেজ তা দেখে মনে হচ্ছিলো যে সে আমার প্রতি বিরক্ত বোধ করছিলো। আমি বলি তুমি রাতে ম্যাসেজ দাও নি কেন? আর তোমার Id এর পাসওয়ার্ড কে চেঞ্জ করছে? প্রথম প্রশ্নের উত্তরে বলে আমি কথা বল ছিলাম ! আর দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলে "আমি" । আমি বললাম কার সাথে কথা বলছিলা , বলে "আমার দূর সম্পর্কের একটা ফুফাতো ভাই এর সাথে" ! আমি বললাম " তাহলে কি আমাকে একটা ম্যাসেজ দিয়ে বলা যেত না "?সে বলে "এত পারবোনা! "
কেউ যদি আমার দ্বারা বিরক্ত বোধ করে তাহলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি আজকে সে আমার দ্বারা বিরক্ত বোধ না করে। আমি তখনও চেয়েছি যাতে আমার জন্য সে বিরক্ত বোধ না করে !আমি অভিমান করে প্রায় ৩ দিনের মত কোনো মেসেজ দিই নি। তারপর দেখি সে আমাকে একটা ম্যাসেজ দিয়েছে। "সরি" আমি জানিনা সে কেন এই কথাটি লেখেছে। আমি জিজ্ঞেস করলে আবার বলে " সরি " আমি আর কিছু বলিনি। এমন সরি ৪ বার লিখে ব্লক করে দিয়েছে। আমার কাছে সবই যেন স্বপ্নের মতো লাগছিলো।
তার বাসা আমাদের কাছে থেকেই বেশি দূরে ছিলোনা। প্রায় ১ ঘন্টার রাস্তা। আমি শুধু তার বিরক্তের কথা চিন্তা করে আর কোনো ভাবেই যোগাযোগ করার চেষ্টা করিনি। এভাবেই প্রায় ৩ মাস কেটে যায়। কোন খুঁজে খবর নেই। আমি সেটাও জানিনা তার বিয়ে হয়ে যাবার কারণে সে আমার সাথে সম্পর্ক রাখতে চাইছেনা , নাকি সে আমার থেকে ভালো একজন সঙ্গী পেয়েছে।
যাই হোক আমি চাই সে যেন অনেক ভালো থাকে। সে আমার কাছে নেই বলে কি আর তার জন্য অভিশাপ দেয়া যায় ? ও আমাকে হয়তো ভালোবাসেনি কিন্তু আমিতো ওকে ভালোবেসেছি। আমি তো আর ওকে ধোকা দিতে পারবোনা। আমার মতো অনেকই আছে যারা এভেই তাদের প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলছে। তাদের অজান্তেই সে তার থেকে অনেক দূরে চলে গিয়েছে ! আমরা শুধু ভালোবাসতে শিখেছি কাউকেও ধোকা দিতে নয় !
Image source : Pixabay
